আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) দাবি অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগের শেষ ২৪ ঘণ্টায় তারা দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর অন্তত ৩৮০টি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।
তাদের দাবি, এই হামলাগুলোতে হিজবুল্লাহর রকেট লঞ্চার, অস্ত্রাগার এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করা হয়েছে। বিশেষ করে দক্ষিণ লেবানন ও বৈরুতের আশপাশের এলাকাগুলো ছিল এই আক্রমণের মূল কেন্দ্রবিন্দু।
সামরিক বিশ্লেষকরা বলছেন, মূলত যুদ্ধবিরতির আগে প্রতিপক্ষকে সর্বোচ্চ আঘাত করার লক্ষ্যেই লেবাননে বিধ্বংসী হামলা চালিয়েছে ইসরায়েল।
এদিকে, ইসরায়েলির হামলার জবাবে নিজেদের শক্তিমত্তা প্রদর্শন করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।
হিজবুল্লাহ জানায়, লেবাননের ভেতরে অবস্থানরত ইসরায়েলি সৈন্য এবং সীমান্ত পেরিয়ে ইসরায়েলি বসতিগুলো লক্ষ্য করে তারা মুহুর্মুহু রকেট ও ড্রোন হামলা চালিয়েছে।
Your Comment