২৫ এপ্রিল ২০২৬ - ০০:২৫
গাজায় ইসরায়েলের হামলায় তিন ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নতুন করে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল/ এতে তিন ফিলিস্তিনির মৃত্যু হয়।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): বার্তাসংস্থা রয়টার্স গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে জানিয়েছে, আজকের হামলায় নিহতের সংখ্যা তিনজনে পৌঁছেছে।


স্বাস্থকর্মী ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাজা সিটির একটি জনবহুল এলাকায় হামলার ঘটনা ঘটেছে। সেখানে একটি ব্যাংকের সামনে পুলিশের টহল দলের সদস্যরা অবস্থান করছিলেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলিরা পুলিশের টহল দলের ওপর হামলা চালিয়েছে।

বিজ্ঞাপন

গত বছরের অক্টোবরে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হয়। যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় হামলা অব্যাহত রেখেছে দখলদাররা।

Tags

Your Comment

You are replying to: .
captcha