আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): আমেরিকার সন্ত্রাসী সরকার ঘোষণা করেছে যে, ইরাকি কাতাইব সাইয়্যেদ আল-শুহাদা গোষ্ঠীর নেতাকে শনাক্ত বা গ্রেপ্তারের দিকে পরিচালিত করবে এমন তথ্যের জন্য তারা ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করেছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতি অনুসারে, কাতাইব সাইয়্যেদুশ শুহাদা গোষ্ঠী ইরাক ও সিরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটি এবং বাহিনীর ওপর হামলা চালিয়েছে।
মার্কিন বিমান হামলায় এর বেশ কয়েকজন সদস্য শহীদ হওয়ার পর কাতাইবের মার্কিন-বিরোধী কার্যক্রম শুরু হয়। ২০১৪ সালে মসুলের পতনের পর আইএসআইএস-এর বিরুদ্ধে লড়াই করার জন্য স্বেচ্ছাসেবক বাহিনী সংগঠিত করতে কাতাইব সাইয়্যেদুশ শুহাদা গঠিত হয়েছিল।
Your Comment