আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় বিপ্লবী ছাত্র পরিষদ আয়োজিত “ইসলামী প্রজাতন্ত্র ইরানের শহীদ শিক্ষার্থীদের স্মরণ—মার্কিন-ইসরাইলি যুদ্ধাপরাধের বিচার ও জবাবদিহিতা দাবি” শীর্ষক শোক সমাবেশে তিনি বলেন, “যুদ্ধ পরিস্থিতির কারণে হরমুজ প্রণালীতে অনেক জাহাজ অপেক্ষায় রয়েছে।
বাংলাদেশেরও কয়েকটি জাহাজ সেখানে আটকা পড়েছে। আমরা বাংলাদেশকে সহযোগিতা করব—ইনশাআল্লাহ, খুব শিগগিরই জাহাজগুলো প্রণালী পার হতে পারবে।”
রাষ্ট্রদূত আরও বলেন, “বাংলাদেশ আমাদের ভাইয়ের দেশ। বাংলাদেশের সঙ্গে ইরানের সম্পর্ক অত্যন্ত ভালো। আমাদের মধ্যে কোনো শত্রুতা নেই।”
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাকিস্তানের মধ্যস্থতায় চলমান আলোচনার প্রসঙ্গে তিনি বলেন, “যুদ্ধবিরতি আলোচনার ব্যবস্থা করার জন্য আমরা পাকিস্তান ও ওমানসহ সকল সহযোগী দেশকে ধন্যবাদ জানাচ্ছি। ইরান স্পষ্ট জানিয়েছে—সম্মান ও মর্যাদার ভিত্তিতে আলোচনার সুযোগ থাকলে তবেই আলোচনায় বসবে।”
রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহান আবাদী বলেন, “যুক্তরাষ্ট্র কখনো শান্তি চায় না। তারা ইরানের শাসনব্যবস্থা পরিবর্তনের লক্ষ্যে হামলা চালিয়েছে, কিন্তু ব্যর্থ হয়েছে। ইরানের জনগণ সরকারের পাশে দাঁড়িয়েছে, আমেরিকার ষড়যন্ত্র সফল হয়নি। তারা হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের চেষ্টায়ও ব্যর্থ হয়েছে।”
Your Comment