আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): উত্তর গাজা সফরের সময় সাংবাদিকরা গাজার বর্তমান পরিস্থিতি দেখে তার অনুভূতি জানতে চাইলে কাটজ এমন মন্তব্য করে।
গাজার ধ্বংসযজ্ঞ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কাটজ বলে, ‘ভালো লাগছে, তাই না?’ কাটজ দাবি করে, এই ধ্বংসযজ্ঞ ইসরাইলের ‘পরিকল্পিত নীতির’ ফল, যার উদ্দেশ্য নিরাপত্তার জন্য হুমকি দূর করা।
কাটজ আরও বলে, আগের মতো সাময়িক অভিযান চালিয়ে ফিরে আসার কৌশল থেকে সরে এসেছে ইসরাইল।
কাটজের ভাষায়, ‘আগের মতো ঢুকে আবার বেরিয়ে আসা নয়। এখন সেনাবাহিনী ভেতরে রয়েছে, সশস্ত্র যোদ্ধারা বাইরে, আর ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে।’
এ সময় সে গাজা উপত্যকায় সেনাবাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট তিনটি নতুন বসতি স্থাপনের পরিকল্পনার কথাও ঘোষণা করে।
Your Comment