১৪ জুন ২০২৬ - ০৯:৪৫
কাফেলার নেতার জন্য অশ্রু ঝরা

মুহাররম; কাফেলার নেতার উপর অশ্রু বর্ষণের মাস, অশ্রুসজল চোখে, জ্বলন্ত বক্ষে এবং ভালোবাসা ও স্নেহে পরিপূর্ণ হৃদয়ের মাস;

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): মুহাররম; কাফেলার নেতার উপর অশ্রু বর্ষণের মাস, অশ্রুসজল চোখে, জ্বলন্ত বক্ষে এবং ভালোবাসা ও স্নেহে পরিপূর্ণ হৃদয়ের মাস।



بسم الله الرحمن الرحیم

"قالَ رَسُولُ اللّهِ (صلّى اللّه علیه و آله):

اِنَّ لِقَتْلِ الْحُسَیْنِ(علیه السّلام) حَرارَةً فى قُلُوبِ الْمُؤ منینَ لا تَبْرُدُ اَبَداً."

মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম বলেছেন:

হুসাইন -আলাইহিস সালাম-এর শাহাদাতের কারণে মুমিনদের অন্তরে এমন এক উষ্ণতা ও উত্তাপ সৃষ্টি হয়েছে যা কখনো শীতল হবে না বা ম্লান হবে না। (১)

মুহাররম; কাফেলার নেতার উপর অশ্রু বর্ষণের মাস, অশ্রুসজল চোখে, জ্বলন্ত বক্ষে এবং ভালোবাসা ও স্নেহে পরিপূর্ণ হৃদয়ের মাস;

মুহাররম হলো পতাকা ও ব্যানার উত্তোলনের মাস, মসজিদ ও হুসাইনিয়াগুলি কালো কাপড়ে আবৃত করার মাস, রাস্তা ও গলিতে ব্যানার ও লিপি টাঙানোর মাস, কপালে আহলে বাইতের নাম লেখা কাপড় বাধা এবং শোকের শাল পরার মাস।

ওহ, সংবাদ এসেছে যে মুহাররম আসছে; যদিও এখনো শোক সমাবেশ অনুষ্ঠিত হয়নি, ধর্মপ্রচারক ও নওহাখানরা কোনো নওহা পাঠ করেননি এবং মাসায়িব বয়ান করেননি; কিন্তু অস্থির হৃদয়গুলোতে প্রবেশ করেছে এক অদ্ভুত আবেগ আর বিদ্রোহ; চোখ কাদছে, হৃদয় কেঁপে উঠছে; পবিত্র আত্মারা হুসাইনীয়দের সঙ্গে একাত্ম, আর ফেরেশতারা আশুরীয়দের সঙ্গে আর্তনাদ করছে;
 
কারণ মুহাররম মানে: এক উত্তপ্ত ও দগ্ধ ভূমিতে এক রক্তক্ষয়ী বিদ্রোহ;

মুহাররম মানে: এক মরুভূমির দিকে যাত্রা ও এক প্রতিশ্রুতি বহনকারী কাফেলা;

মুহাররম মানে: দ্বীনের পথে উৎসর্গকারীদের মহাকাব্যিক গৌরব;

মুহাররম মানে: মৃত হৃদয়, আত্মা এবং কাপুরুষদের মাঝে মুক্ত মানুষদের আর্তনাদ; এক ভগ্নহৃদয় পিতা, রক্তাক্ত এক যুবকের লাশের ওপর নতজানু দেহ এবং ফুরাতের ধারে এক তৃষ্ণার্ত আলামদার; শুকনো ঠোঁট, ছিদ্র পানির মশক আর কাটা হাত; কষ্টে কোমর ভগ্ন এক ভাই এবং শত্রুর লশকরের মাঝে এক নিঃসঙ্গ নেতা;

মুহাররম মানে: পিতার হাতের ওপর গলাকাটা এক তৃষ্ণার্ত শিশু;

মুহাররম মানে: বর্শায় গাঁথা মাথা এবং মাটিতে পড়ে থাকা দেহ;

মুহাররম মানে: একটি ক্লান্ত ও আর্তনাদরত ঘোড়া, অসহায় নারী ও শিশুরা;

মুহাররম মানে: চাবুক, বেত্রাঘাত ও বর্শার আঘাত, এতিমত্ব এবং বন্দিদশা;

মুহাররম মানে: মুগিলান কাঁটার আঘাতে ক্ষতবিক্ষত পা এবং কানের দুলবিহীন রক্তাক্ত কান;

মুহাররম মানে: একজন দুঃখভোগী সাহসী নারীর বিস্ময়কর ভাষণ;

মুহাররম মানে: নবী পরিবারের নারী ও কন্যাদের বন্দি হওয়া;

মুহাররম মানে: গোসল ও কাফনবিহীন অবস্থায় মাটিতে পড়ে থাকা মৃতদেহ নিয়ে ইয়াযিদিদের উল্লাস;

মুহাররম মানে: মাটিতে লুটিয়ে পড়া নির্যাতিত শহীদদের রক্ত দিয়ে প্রিয় ইসলামের পুনরুজ্জীবন;

মুহাররম মানে: জাগরণের সময় এবং মুক্তির পথ

মুহাররম মানে: তরবারির উপর রক্তের বিজয়;

মুহাররম মানে: শহীদদের নেতা ও পথপ্রদর্শক হযরত আবা আব্দিল্লাহিল হুসাইন আলাইহিস সালাম -এর এবং আল্লাহর পথে ও অত্যাচারের বিরুদ্ধে সংগ্রামে জীবন উৎসর্গকারী ও শহীদ হওয়া সকলের রক্তের সন্ধানে এক জাগরণ;

সুতরাং, হে সকল মুক্ত মানুষ, যারা পৃথিবীতে ন্যায়বিচার অন্বেষণ করেন এবং যারা অত্যাচারের বিরুদ্ধে লড়াই করেন, আসুন আমরা জ্ঞান, মহত্ত্ব ও আবেগের সাথে এই দুঃখ ও শোকের মাসকে স্বাগত জানাই এবং আমাদের শহীদ নেতা হযরত আবা আব্দিল্লাহিল হুসাইন আলাইহিস সালাম -এর খাদেম হই এবং বিশ্বের অত্যাচারীদের সাথে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য নিজেদের প্রস্তুত করি।

কেননা, সৌভাগ্য হুসাইনি হওয়ার মধ্যে নিহিত, ইয়াযিদি হওয়ার মধ্যে নয়।

লাব্বাইক ইয়া হুসাইন
লাব্বাইক ইয়া মাহদী
লাব্বাইক ইয়া খোমেইনী
লাব্বাইক ইয়া খামেনেয়ী

পবিত্র কোম নগরী
হামিদরেযা রেযায়ী ওর্গানী

সূত্র: ১- মুহাদ্দিস নূরী, হোসাইন, মুস্তাদরাকুল-ওয়াসায়েল ওয়া মুস্তানবাতুল-মাসায়েল, খণ্ড ১০, পৃষ্ঠা ৩১৮, কোম, আলুল-বাইত ইনস্টিটিউট, প্রথম সংস্করণ, ১৪০৮ হিজরি।

Tags

Your Comment

You are replying to: .
captcha