১৯ জুলাই ২০২৬ - ০৭:০৪
হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার মধ্যাঞ্চলে চালানো এক বিমান হামলায় উপত্যকাটির প্রতিরোধ আন্দোলন হামাসের কাসাম ব্রিগেডের স্নাইপার ইউনিটের দায়িত্বে থাকা কর্মকর্তা ওমর আহমেদ আবু কাসেম শহীদ হয়েছেন।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ২০২৫ সালের অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি সত্ত্বেও গত দুই দিনে ইসরাইলি বিমান হামলায় গাজায় অন্তত ১২ জন নিহত হয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইসরাইলি হামলায় ১ হাজার ১২৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

Tags

Your Comment

You are replying to: .
captcha