১৯ জুলাই ২০২৬ - ১২:০৯
গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭২৯৭১

ফিলিস্তিনি অবরুদ্ধ গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭২ হাজার ৯৭১ হয়েছে এবং এক লাখ ৭৩ হাজার ১২ জন আহত হয়েছেন।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ফিলিস্তিনি অবরুদ্ধ গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২ হাজার ৯৭১ জনে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এই অঞ্চলে ইসরাইলের গণহত্যামূলক যুদ্ধে নিহতের সংখ্যা বেড়ে ৭২ হাজার ৯৭১ হয়েছে এবং এক লাখ ৭৩ হাজার ১২ জন আহত হয়েছেন।

সর্বশেষ তথ্যে মন্ত্রণালয়টি জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজাজুড়ে হাসপাতালগুলোতে ১০টি লাশ এবং ৩৬ জন আহত ব্যক্তিকে আনা হয়েছে।

মন্ত্রণালয়টি আরো জানায়, গত বছরের অক্টোবরে ‘যুদ্ধবিরতি’ কার্যকর হওয়ার পর থেকে ইসরাইলি হামলায় ৯৬১ জন ফিলিস্তিনি নিহত এবং তিন হাজার ২০ জন আহত হয়েছেন।

Tags

Your Comment

You are replying to: .
captcha