১৭ জুলাই ২০১০ - ১৯:৩০

রেডিও তেহরানের বরাত দিয়ে আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনা জানিয়েছে: ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে আজ ধর্মঘটের ফলে জীবন যাত্রা অচল হয়ে পড়েছে।

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে আজ ধর্মঘটের ফলে জীবন যাত্রা অচল হয়ে পড়েছে। ১৯৯৬ সালে ভারতের রাজধানী নয়াদিল্লীর একটি বাজারে বোমা হামলার দায়ে কাশ্মীরের স্বাধীনতাকামী সংগঠন ইসলামিক ফ্রন্টের তিন সদস্যের প্রাণদণ্ড সুপ্রিম কোর্ট কর্তৃক বহাল রাখার প্রতিবাদে আজকের এই সর্বাত্মক হরতাল আহবান করা হয়েছে। মৃত্যুদন্ড প্রাপ্ত তিন জনের মধ্যে দুই জন কাশ্মীরের এবং অপর একজন দিল্লীর অধিবাসী। কাশ্মীরের উগ্র এবং মধ্যমপন্থী হিসেবে কথিত সকল গোষ্ঠি সম্মিলিতভাবে আজকের ধর্মঘট আহবান করেছে। হরতাল চলাকালে কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানীর সকল শিক্ষা প্রতিষ্ঠানসহ ব্যাংক-ব্যবসাকেন্দ্র, বাজার সবই বন্ধ ছিলো।