কুয়েতের আমীর শেখ সাবাহ আল আহমাদ আস সাবাহ ইরানের পরমাণু কর্মসূচীকে কেন্দ্র করে দেশটির ওপর শক্তি প্রয়োগের বিরোধিতা করেছেন।
জার্মানীর একটি দৈনিককে দেয়া সাক্ষাতকারে কুয়েতের আমীর আজ বলেছেন, তার সরকার সব সময় ইরানের ওপর বল প্রয়োগের বিরোধিতা করে এসেছে। এছাড়া তিনি ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচীর প্রতি তার দেশের সমর্থনের কথা পুনরায় উল্লেখ করেছেন। বার্লিন সফররত শেখ সাবাহ আজ আরো পরে জার্মান চ্যান্সেলর এ্যাঙ্গেলা মার্কেলের সাথে সাক্ষাত করবেন বলে কথা রয়েছে। কুয়েতের আমীর ঐ সাক্ষাতকারে মধ্যপ্রাচ্যকে পরমাণু অস্ত্রমুক্ত করারও আহবান জানিয়েছেন। মধ্যপ্রাচ্যের দেশগুলো ইসরাইলের পরমাণু অস্ত্রকে এ অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি বলে মনে করে।
১৭ জুলাই ২০১০ - ১৯:৩০
News ID: 185657
রেডিও তেহরানের বরাত দিয়ে আহলে বাইত বার্তা সংস্থা আবনার রিপোর্ট: কুয়েতের আমীর শেখ সাবাহ আল আহমাদ আস সাবাহ ইরানের পরমাণু কর্মসূচীকে কেন্দ্র করে দেশটির ওপর শক্তি প্রয়োগের বিরোধিতা করেছেন।