আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের হাইস শহরের নিয়ন্ত্রণ নেওয়ার পর এবার আরও একটি গুরুত্বপূর্ণ শহর দখলের খবর পাওয়া গেছে।
প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনি বাহিনী হুদাইদা প্রদেশের গুরুত্বপূর্ণ উপকূলীয় শহর আল-খোখার নিয়ন্ত্রণ নিয়েছে।
জানা গেছে, সৌদি সমর্থিত ভাড়াটে মিলিশিয়ারা হাইস শহর ছেড়ে যাওয়ার পর ইয়েমেনি বাহিনী সেখানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে দ্রুত অগ্রসর হয়ে আল-খোখায় প্রবেশ করে।
অন্যদিকে, ইয়েমেনি বাহিনী খালেদ সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ নেওয়ার পর আল-নার পর্বতমালায় পৌঁছেছে এবং সেখানে সৌদি সমর্থিত ভাড়াটে বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে।
স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, সৌদি বিমানবাহিনী আল-মোখা বন্দরের পূর্বদিকে অবস্থিত আল-নার পর্বতমালার আশপাশে বোমাবর্ষণ করছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনী যাতে সৌদি সমর্থিত ভাড়াটে বাহিনীর অবস্থানগুলোর দিকে আরও অগ্রসর হতে না পারে, সে লক্ষ্যেই এই হামলা চালানো হচ্ছে বলে জানা গেছে।
এদিকে কয়েকটি আরব গণমাধ্যম জানিয়েছে, সৌদি আরবের তাইফ অঞ্চলে অবস্থিত কিং ফাহাদ বিমানঘাঁটির আশপাশে কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
Your Comment