১৭ জুলাই ২০১০ - ১৯:৩০

ইরাকের পুলিশ গত পরশু ‘কুত’ শহরের উত্তরে একটি অস্ত্র গুদামের সন্ধান পেয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: ইরাকের নিরাপত্তা সূত্র জানিয়েছে যে, তারা গত মঙ্গলবার (৪ঠা মে) ইরাকের ‘কুত’ শহরের উত্তর অঞ্চলে একটি অস্ত্র গুদামের সন্ধান পেয়েছে, যাতে বিভিন্ন ধরনের অস্ত্র এবং বিস্ফোরক দ্রব্য রয়েছে। যুবাইদিয়া অঞ্চলে সন্ধান পাওয়া এ অস্ত্র গুদাম হতে মর্টারের ১৫টি গুলি, ১২টি রকেট এবং ৪ কেজি বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে। ইরাকের নিরাপত্তা বিভাগ এ সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি। উল্লেখ্য যে, ‘কুত’ শহরটি হচ্ছে ওয়াসেত প্রদেশের রাজধানী এবং বাগদাদ হতে ১৮০ কি: মি: দূরে অবস্থিত। বিগত বছরগুলোতে ইরাকের বিভিন্ন শহরের বেশ কয়েকটি অস্ত্র গুদামের সন্ধান পাওয়া গেছে, যার অধিকাংশ তালেবান এবং আল কায়েদা জঙ্গি বাহিনী কর্তৃক ব্যবহৃত হত। #