১৭ জুলাই ২০১০ - ১৯:৩০

কারবালার প্রদেশের গভর্নর, এ পবিত্র শহরের সাদ্দামের বাথ পার্টির নেতৃত্বাধীন একটি সন্ত্রাসী চক্রের গ্রেপ্তারের তথ্য দিয়েছেন।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থার রিপোর্ট: পবিত্র নগরী কারবালার গভর্ণর ‘আমালুদ্দীন আলহের’ এ তথ্য প্রকাশ করে জানিয়েছেন: এ চক্রটি সাদ্দামের বাথ পার্টির সামরিক সহযোগিতা পেত এবং বিগত মাসগুলোতে কারবালায় সংঘটিত বিস্ফোরণসমূহের সাথে জড়িত। তিনি কোন দেশের নাম উল্লেখ না করে বলেন: বেশ কয়েকটি দেশ এ চক্রটিকে আর্থিক এবং নৈতিকভাবে সহযোগিতা করতো। তিনি আরো জানিয়েছেন: এ অভিযানে সর্বমোট ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যারা কারবালা-বাগদাদ রুটে বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছিল। কারবালার গভর্ণর, গ্রেপ্তার হওয়া সকলেই তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের স্বীকার করেছে বলে জানান। উল্লেখ্য যে, বিগত মাসগুলোতে কারবালাতে বিভিন্ন সন্ত্রাসী হামলা ও বিস্ফোরণে প্রায় ৭০ জন কারবালাবাসী ও ইরানী জিয়ারতকারী শহীদ ও আহত হয়েছেন। #