আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ভারী বৃষ্টিপাত ও প্রবল বাতাসের কারণে গাজা উপত্যকায় ৭০ হাজার তাবু প্লাবিত হওয়ায় বাস্তুচ্যুত ফিলিস্তিনি পরিবারগুলো আবারও আশ্রয়হীন হয়ে পড়েছে।
ফিলিস্তিনি কর্মকর্তারা সতর্ক করে বলেছেন যে, অবকাঠামোর ধ্বংসসাধন এবং প্রয়োজনীয় সামগ্রীর ঘাটতি ত্রাণ কার্যক্রম পরিচালনার পথে বড় বাধা সৃষ্টি করেছে। শুক্রবার গভীর রাতে শুরু হওয়া এই ঝড়ের কবলে পড়ে বহু দেয়াল ধসে পড়েছে।
প্রাথমিক হিসাব অনুযায়ী, এই ঝড়ে প্রায় ৩০ লক্ষ (তিন মিলিয়ন) ডলার মূল্যের ক্ষয়ক্ষতি হয়েছে।
Your Comment