আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: হুসী বাহিনী’র এ কর্মকর্তা, এ পদক্ষেপ মধ্যস্থতাকারী পরিষদের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হচ্ছে এ কথা উল্লেখ করে বলেন: এ পদক্ষেপ শান্তি প্রতিষ্ঠা ও যুদ্ধবিরতির ব্যাপারে হুসী বাহিনী’র সদিচ্ছার বিষয়টি প্রমাণ করে।
তিনি এ সময় হুসী বাহিনীকে, যুদ্ধবিরতি চুক্তির সময় উল্লেখিত ৬টি ধারা মেনে চলার ব্যাপারে গুরুত্বারোপ করেন।
শিয়া হুসীরা এ পদক্ষেপ তখন গ্রহণ করল যখন ইয়েমের প্রেসিডেন্ট আলী আব্দুল্লাহ সালেহ গতকাল বলেছেন: হুসী বাহিনী যুদ্ধের মাধ্যমে ব্যবসা করছে!! হুসীদের উপর এ অভিযোগ এমতাবস্থায় আরোপ করা হল যখন ইয়েমেন সরকার ও এদেশের সামরিক বাহিনী নতুনভাবে সংঘর্ষ সৃষ্টির নিমিত্তে হুসী বাহিনী’র উপর অতর্কিত হামলা চালিয়েছে। কিন্তু এ বাহিনী’র নেতাদের বিচক্ষণতায় ইয়েমেনী সৈন্যরা তাদের উদ্দেশ্যে সফল হতে পারেনি এবং হুসীরা বেশ কয়েকটি সেনানিবাসী, সৈন্য ঘাঁটি এবং শত শত ইয়েমেনী সৈন্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
উল্লেখ্য যে, গত বছর ঠিক একই সময়, ইয়েমেনের সামরিক বাহিনী বিনা কারণে সৌদি আরবের উস্কানীতে শিয়া হুসীদের উপর আক্রমণ চালায়। ফলশ্রুতিতে হুসী বাহিনী’র তীব্র প্রতিরোধের মুখে পড়ে ইয়েমেন সামরিক বাহিনী ও আরবলীগ পরাজিত হয়।
ইয়েমেনের জনগণকে দেয়া প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়ে সরকার কর্তৃক নতুনভাবে সংঘর্ষ সৃষ্টি এ বিষয়েরই প্রমাণ করে যে, ইয়েমেন সরকার শিয়া এ দলটিকে ধ্বংস করে দিতে চায়।#