২৯ ডিসেম্বর ২০১০ - ২০:৩০

ইরাকের অধিকাংশ মন্ত্রণালয়ে শিয়াদের নিয়ন্ত্রণে চলে যাওয়ার কারণে ক্রোধান্বিত ওয়াহাবী পন্থী সৌদি সরকার বিগত কয়েকদিনে ৪০ জন ইরাকী শিয়া বন্দিকে লোক দেখানো বিচারের পর নৃশংসভাবে হত্যা করেছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কয়েক বছর পূর্বে সৌদি সরকার এক ইরাকি শিয়া নাগরিককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল, আর এটাই ছিল কোন ইরাকি নাগরিকের বিরুদ্ধে সৌদি আদালতের সর্বশেষ পদক্ষেপ। কিন্তু বিগত কয়েকদিন ৪০ জন নিরাপরাধ ইরাকি শিয়াকে নৃশংসভাবে হত্যা করেছে সৌদি সরকার। প্রতিবেদনে বলা হয়েছে যে, তলোয়ারের মধ্যমে তাদের মস্তককে তাদের শরীর থেকে আলাদা করা হয়। এ ঘটনায় সারা বিশ্ব ক্ষুব্ধ।

সৌদি আদালত –ইরাকের নতুন সরকার গঠনে হস্তক্ষেপ করতে না পেরে এবং শিয়াদের কর্তৃক অধিকাংশ মন্ত্রণালয়ে স্থান গ্রহণের সাফল্যতা সহ্য করতে না পেরে- বিগত কয়েকদিনে ৪০ জন ইরাকি শিয়াকে লোক দেখানো এক আদালতে বিচারকার্যের পর তাদের মৃত্যুদণ্ড প্রদাণ করেছে।

সৌদি সরকার এ রায়কে বন্দীদের শিরোচ্ছেদ করার মাধ্যমে কার্যকর করেছে বলে জানা গেছে। সবচেয়ে দুঃখের বিষয় হল বন্দীদের কয়েকজনকে জনসম্মুখে শিরোচ্ছেদ করা হয়েছে। সৌদি সরকার আন্তর্জাতিক আইন, বিবাদী পক্ষের ন্যায্য অধিকার লংঘন করে বন্দী ইরাকিদের পক্ষের লোকদেরকে, এমনকি তাদের পরিবারের সদস্যদেরকেও উক্ত রায় কার্যকরের সময় উপস্থিত হতে বাধা দান করে।

সৌদি আরবের এহেন সৃশংস ও বর্বরোচিত পদক্ষেপ ইরাকের অভ্যন্তর ও বহিঃর্বিশ্বকে ব্যাপক ক্ষুব্ধ করেছে।

ইরাকের মানবাধিকার বিষয়ক মন্ত্রী: আন্তর্জাতিক পর্যায়ে বিষয়টির তদন্ত করা হবে

ইরাকের মানবাধিকার বিষয়ক মন্ত্রী মুহাম্মাদ শিয়া’ আস সুদানী, কোন গুরুতর অভিযোগ ছাড়াই সৌদি আরব কর্তৃক ৪০ জন ইরাকির শিরোচ্ছেদের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বলেছেন: যদিও ইরাকি নাগরীকদের মৃত্যুদণ্ডের রায় সৌদি আরবের আদালত কর্তৃক প্রদত্ত হয়েছে, তা সত্ত্বেও ইরাক সরকার এর তীব্র নিন্দা জানায়। এ বিষয়ের উপর জাতিসংঘে ও আন্তর্জাতিক পর্যায়ে তদন্ত করা হবে যাতে এ ধরণের রায় প্রদান ও এমন নৃশংসভাবে রায় কার্যকর রোধ করা যেতে পারে।

ইরাকের জাতিয় সংসদ সদস্য: সরকারের উচিত বিষয়টিকে গুরুত্ব সহকারে তদন্ত করা

ইরাকের পার্লামেন্টের সদস্য জনাব মুহসেন আল আদীব বলেছেন: এ দেশের সংসদ ইরাক সরকারকে এ দায়িত্ব দিয়েছে যাতে সরকার ইরাকি বন্দীদের উপর সৌদি আরবের নৃশংসতার বিষয়টিকে গুরুত্ব সহকারে তদন্ত করে।

জনাব আল্লাভী’র দলের সদস্য : সৌদি আরব শিয়াদের উপর ক্রোধান্বিত

আল আরাকিয়া দলের সদস্য আহমাদ আশ শারিফী বলেছেন: যেহেতু ইরাকের অধিকাংশ সরকারী পদ শিয়ারা লাভ করতে সক্ষম হয়েছে সেহেতু সৌদি আরব সরকার এ বিষয়টিতে অসন্তুষ্ট!

তিনি বলেন: সৌদি আরবের সৈন্যরা অবৈধভাবে এদেশে সীমান্ত অতিক্রম করার অপরাধে ইরাকিদেরকে গ্রেপ্তার করে। যাতে তারা এ সকল বন্দীকে ব্যবহার করে ইরাকে বন্দী সন্ত্রাসীদের মুক্ত করতে পারে।

উল্লেখ্য যে, সৌদি আরবের বিভিন্ন কারাগারে বন্দী অসহায় ইরাকীরা আশ্রয় গ্রহণ বা হজ্জের উদ্দেশ্যে এদেশে অবৈধভাবে প্রবেশ করার পর সৌদি সৈন্যরা তাদেরকে গ্রেপ্তার করে। পক্ষান্তরে ইরাক সরকার, সৌদি আরবের ৫০ জন নাগরিককে যারা ইরাকে বিভিন্ন সন্ত্রাসী হামলা চালানোর উদ্দেশ্যে অবৈধভাবে এদেশে প্রবেশ করেছিল তাদেরকে সৌদি আরবে ফিরিয়ে দিয়ে নিজেদের সৎ উদ্দেশ্যের প্রমাণ রেখেছে।

এছাড়া ইতিপূর্বে সৌদি নিরাপত্তা কর্মীরা একদল ইরাকিকে অপহরণ করে নিয়ে গেছে, যাতে তাদেরকে ব্যবহার করে ইরাকে আটক সৌদি সরকারের মদতপুষ্ট সন্ত্রাসীদেরকে দেশে ফিরিয়ে আনতে পারে!#