আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনা রিপোর্ট: যখন মিসরের লক্ষ লক্ষ জনগণ আগামীকাল শুক্রবার তীব্রভাবে সরকার বিরোধী বিক্ষোভে অংশ নেয়ার প্রস্তুতি নিচ্ছে তখন মিসরের প্রধানমন্ত্রী ঘোষণা দিলেন যে, হোসনি মোবারক আজ রাতে ক্ষমতা হতে সরে দাড়াবেন।
উল্লেখ্য, হোসনি মোবারক ক্ষমতা হতে সরে দাঁড়ানোর পর এদেশের সামরিক বাহিনী ক্ষমতা গ্রহণ করবে।
কায়রো হতে প্রেরিত আল-আলাম সংবাদদাতা জানিয়েছে যে, এদেশের নিরাপত্তা বাহিনী’র আচরণ সন্দেহজনক।
বাংলাদেশ সময় রাত ১১:১০ মিনিটে হোসনি মোবারক কায়রো ত্যাগ করেছেন
বিশ্বস্ত সূত্র জানিয়েছে যে, হোসনি মোবারক কায়রো ত্যাগ করেছেন। তার গন্তব্য সম্পর্কে এখনো কিছু জানা যায়নি যে, তিনি জার্মানীর উদ্দেশ্যে রওনা হয়েছেন নাকি ‘শারম আশ শেইখে’ অবস্থান করছেন।#