শাবিস্তান বার্তা সংস্থার রিপোর্ট: আলজেরিয়ার বিরোধী দলীয় নেতা সাঈদ সায়াদী সাংবাদিকদেরকে জানান: তারা মোবারকের পতনের পর সংস্কৃতি ও গণতন্ত্র বিষয়ক প্রতিষ্ঠানের সম্মুখে সমবেত হন। প্রথম অবস্থায় পুলিশ তাদেরকে বাধা না দিলেও কিছুক্ষণ পর তাদের সাথে কিছু যুবক সংযুক্ত হলে পুলিশের আচরণ পরিবর্তন হয়ে যায়।
তিনি উক্ত হামলায় কয়েকজন আহত ও তাদেরকে হাসপাতালে স্থানান্তরের কথা উল্লেখ করে এ হামলায় আহতদের সঠিক সংখ্যা সম্পর্কে তিনি অবগত নন বলে জানান।
তিনি বলেন: কমপক্ষে ১০ ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে। এ সময় পুলিশ সাধারণ পোশাকে বিভিন্ন রাস্তায় যুবকদেরকে ধাওয়া করতে থাকে।
জনাব সায়াদী আরো জানান: এটি পরিকল্পিত কোন সমাবেশ ছিল না। বরং এ ছিল মিসরের জনগণের আনন্দে শরিক হতে একটি শান্তিপূর্ণ সমাবেশ।
এ প্রতিবেদনের ভিত্তিতে, যখন আলজেরিয়ার জনগণ মিসরের জনগণের বিজয়ের আনন্দে ব্যস্ত ছিল তখন পুলিশ বাহিনী’র শত শত সদস্য তাদেরকে ঘিরে ফেলে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে যে, সমাবেশকারীদের কেউ কেউ চিত্কার করে বলছিল : ‘মোবারকের পর বু তেফলিকাহ’।
প্রাপ্ত প্রতিবেদন বলা হয়েছে যে, বিরোধী দলসমূহ ও স্বতন্ত্র সংগঠনসমূহের উদ্যোগে আজ আল জেরিয়াতে বু তেফালিকা’র বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হওয়ার কথা আছে।
যে কোন প্রকার সমাবেশ ও বিক্ষোভ এড়াতে গতকাল হতে পুলিশ ও দাঙ্গা বাহিনীর সদস্যরা এদেশের রাজধানী আলজিয়ার্সে সতর্ক রয়েছে।
উল্লেখ্য, প্রাপ্ত সর্বশেষ প্রতিবেদনের ভিত্তিতে জানা গেছে যে, আলজেরিয়া সরকার গণ বিক্ষোভে বাধা দিতে এদেশের রাজধানীতে ৩০ হাজার পুলিশ মোতায়েন করেছে।#