আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: সৌদি আরবের একটি মানবাধিকার দল ঘোষণা করেছে যে, তাদেরকে বিক্ষোভ মিছিলের আয়োজন অথবা সরকার বিরোধী বিক্ষোভে অংশগ্রহণের অপরাধে গ্রেপ্তার করা হয়েছে। যারা রাজনৈতিক সংশোধন এবং রাজনৈতিক বন্দীদের অনতিবিলম্বে মুক্তির দাবীতে বিক্ষোভে নেমেছে।
সৌদি আরবের বিক্ষোভকারীরা জানিয়েছে: কিছু কিছু রাজনৈতিক বন্দী –যাদের অধিকাংশই শিয়া মাযহাবের অনুসারী- বিচার ছাড়াই অন্যায়ভাবে প্রায় ১৬ বছর সৌদি আরবের বিভিন্ন কারাগারে বন্দী রয়েছে।
বিক্ষোভকারীরা এ সময় বাহরাইনের অভ্যন্তরিন বিষয়ে সৌদি আরবের হস্তক্ষেপের নিন্দা জানিয়ে এদেশ হতে সৈন্য প্রত্যাহারের দাবী জানায়।
বিক্ষোভ মিছিলসমূহে পুলিশের ছোড়া রাবার বুলেট ও টিয়ার শেলের আঘাতে উল্লেখযোগ্য সংখ্যক বিক্ষোভকারী আহত হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
প্রাপ্ত প্রতিবদনের ভিত্তিতে কিছু কিছু বন্দীদের উপর অমানবিক নির্যাতন চালানো হচ্ছে।
উল্লেখ্য, সৌদি আরবে সকল প্রকার বিক্ষোভ মিছিল অথবা সৌদি সরকারের বিরোধিতা করা সম্পূর্ণ নিষেধ ও অবৈধ।
ইতিপূর্বে এদেশের শীর্ষস্থানীয় ওয়াহাবী আলেম সরকার বিরোধী যে কোন বিক্ষোভ মিছিলকে ‘ইসলাম বিরোধী’ বলে আখ্যায়িত করেছে।#