আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: সৌদি আরবের বাদশাহ পরিবার; আলে সৌদের সদস্য ‘আমির তাল্লাল আব্দুল আযিয’ নিউ ইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাতকারে সৌদি আরবে সংশোধন আনয়নের ব্যাপারে জোর গুরুত্বারোপ করে বলেছেন: আলে সৌদ পরিবারের নগন্য সংখ্যক কিছু সদস্য –বাদশাহ যাদের কথার প্রতি গুরুত্ব দেয়- এদেশে সংশোধনের পথে বাধা সৃষ্টি করছে।
তিনি বলেন: সমস্যা হল যে, কিছু কিছু কর্মকর্তারা যা কিছু বর্তমান বিশ্বে ঘটছে সে বিষয়গুলোকে গুরুত্ব দেয় না এবং তারা এ সকল বিষয় হতে শিক্ষা নিতে চায় না। তারা চায় না, যে শিক্ষা ইতিহাস তাদেরকে প্রদান করছে তা হতে উপকৃত হতে।
জনাব তাল্লাল আব্দুল আযিয বলেন: এ সকল ব্যক্তিরা শুধুমাত্র তাদের ক্ষমতা, সম্পদ ও পদ রক্ষায় ব্যস্ত। আর এ কারণেই তারা চায় দেশের অবস্থা এভাবেই থাকুক।
সৌদি এ কর্মকর্তা, সৌদি অন্যান্য কর্মকর্তাদেরকে ভীতু আখ্যায়িত করে বলেন: যেহেতু সৌদি কর্তৃপক্ষ দূরদৃষ্টির অধিকারী নয় তাই পরিবর্তন শব্দের ব্যাপারে তারা ভীতু। আমি জানি না যে, তাদের চিন্তার এ পদ্ধতিকে কিভাবে পরিবর্তন করবো।
উল্লেখ্য, আমির তাল্লাল আব্দুল আযিয দীর্ঘ বছর পূর্ব হতে সৌদি আরবে সংশোধন আনয়নের ব্যাপারে জোর তাগিদ দিয়েছেন এবং এরই ভিত্তিতে তিনি একটি লিবারেল রাজনৈতিক গ্রুপ গঠন করেন।#