২৬ জুন ২০১১ - ১৯:৩০

সৌদি আরবের বাদশাহ এক নির্দেশ নামার মাধ্যমে (বাদশাহ ফাহাদের পুত্র) প্রিন্স আব্দুল আযিয বিন ফাহাদকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রধানের পদ হতে বহিস্কার করে এ দপ্তরকে রাজ দরবারের তত্ত্বাবধানে নিয়ে নিয়েছে।

 

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: যদিও বলা হচ্ছে যে, যেহেতু প্রধানমন্ত্রীর কার্যালয়ের কার্যক্রম রাজ দরবারের কার্যক্রম প্রায় একই সে কারণে সৌদি বাদশাহ এ পদক্ষেপ গ্রহণ করেছেন। কিন্তু বিশেষজ্ঞরা মনে করেন, ফাহাদের পুত্রকে উক্ত পদ হতে সরিয়ে দেয়ার অর্থ হচ্ছে আলে সৌদ পরিবারে ক্ষমতার ভারসাম্য রক্ষা করা।

প্রিন্স আব্দুল আযিয বিন ফাহাদ সৌদি আরবের একটি সুপরিচিত মুখ। অনেকের মতে তিনিই পরবর্তী বাদশাহ’র হওয়ার জন্য অধিক যোগ্য। কিন্তু প্রধামন্ত্রীর কার্যালয় প্রধানের দায়িত্ব হতে তাকে সরিয়ে দেয়া, তার ক্ষমতায় পৌঁছানোর সম্ভাবনাকে অনেকাংশে হ্রাস ঘটিয়েছে। যদিও তিনি এখনো অন্য একটি গুরুত্বপূর্ণ পদে দায়িত্বরত আছে।#