২৯ অক্টোবর ২০১১ - ২০:৩০

সৌদি আরবের বিশ্বস্ত সূত্রসমূহ জানিয়েছে যে, লিবিয়ার ক্ষমতাচ্যুত স্বৈরাচারী কর্নেল গাদ্দাফী’র পুত্র সায়েদী গাদ্দাফী গতকাল ওযাহাবীদের সহযোগিতায় স্বৈরশাসকদের মিলনস্থান সৌদি আরবে প্রবেশ করেছেন।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : স্বৈরশাসকদের মিলনস্থান সৌদি আরব যদিও একজন স্বৈরশাসকের মেজবান ছিল না কিন্তু লিবিয়ার স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফী’র পুত্রকে স্বাগত জানিয়েছে।

সৌদি আরবে প্রকাশিত দৈনিক আল ওয়াতানের বিশ্বস্ত সূত্র এ তথ্য দিয়েছে যে, গতকাল দুপুরে ‘আল সায়েদী গাদ্দাফী’ সৌদি আরবের জেদ্দা আন্তর্জাতিক বিমান বন্দরে প্রবেশ করেছেন। এ সূত্র আরো জানিয়েছে যে, একটি ব্যক্তিগত বিমানে করে তুর্ক আল সায়েদী গাদ্দাফীকে সৌদি আরবে স্থানান্তরিত করা হয় এবং সায়েদী’র সাথে সৌদি আরবের একজন কর্মকর্তাও ছিলেন।

সায়েদী গাদ্দাফী’র সৌদি আরবে প্রবেশের বিষয়টি এদেশের সালাফীদের চাপ প্রয়োগ ও মধ্যস্থতায় সম্ভব হয়েছে বলে জানিয়েছে ঐ সূত্র।

বলাবাহুল্য, লিবিয়ার নিহত স্বৈরশাসক গাদ্দাফী’র পুত্র সায়েদী গাদ্দাফী লিবিয়া হতে পলায়ন করে নাইজারে আশ্রয় গ্রহণ করেছিলেন এবং নাইজার সরকার সেখানে তার নিরাপত্তা দিয়েছিল। লিবিয়ার ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিল সায়েদীকে তাদের নিকট হস্তান্তরের দাবী জানালেও নাইজার তাকে হস্তান্তরের দাবীকে প্রত্যাখান করে দেয়।#