আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : মার্কিন গোয়েন্দা সংস্থা (সিআইএ) –এর উদ্ধৃতি দিয়ে বিভিন্ন ওয়েব সাইট লিখেছে যে, তাদের নিকট এমন একটি অডিও ফাইল রয়েছে যাতে সৌদি বাদশাহ নিরাপত্তা ও অর্থনৈতিক বিষয়ক একটি সভায় ঘোষণা করেছেন যে, তিনি ইরাকে কোন শিয়া ব্যক্তিকে ক্ষমতায় দেখতে চাননা, তাই সে ব্যক্তি ন্যায় বিচারক ও সৎ হোক না কেন, ঐ সভার তিনি সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন।
তিনি শিয়াদের বিরুদ্ধে এ শত্রুতাপূর্ণ এ মন্তব্যে বলেছেন যে, বিশেষজ্ঞ ও নিরাপত্তা বিষয়ক ব্যক্তিত্ব হিসেবে আপনাদের উচিত হচ্ছে আপনাদের কর্তব্য পালন করা। অর্থনৈতিক কর্নধাররাও এ ক্ষেত্রে আপনাদের সাথে থাকবেন। ইরাকের বিষয়ে আপনাদের ব্যাপক তত্পরতার বিষয়ে বিস্তারিত প্রতিবেদন আপনাদের নিকট হতে আমি আশা করি।
ইরাকে শিয়া হুকুমত যাতে প্রতিষ্ঠিত না হয় সে বিষয়ে সৌদি বাদশাহ ও আরব শাসকদের এ স্বপ্ন বাস্তবায়নের জন্য তিনি বিশেষ বাজেটও নির্ধারণ করেছেন। কেননা তিনি বিশ্বাস করেন যে, ইরাক ও ইরানের সম্পর্ক সৌদি আরব, পারাস্য উপসাগরীয় অঞ্চলে বিশেষতঃ মধ্যপ্রাচ্যের উপর সার্বিকভাবে ব্যাপক প্রভাব ফেলবে।
ইরাকি দৈনিক ‘আল বাইয়্যিনাহ’ সম্প্রতি সৌদি আরবের অভ্যন্তরিন এক সূত্রের বরাত দিয়ে ঘোষণা করেছে যে, সৌদি আরবের বাদশাহ আব্দুল্লাহ নিজেই ইরাকের বিষয়টি দেখাশুনা করছেন। তিনি সম্প্রতি এদেশের জাতীয় উচ্চরত নিরাপত্তা পরিষদের প্রধান আমির বান্দার বিন সুলতান এবং এদেশের পররাষ্ট্র মন্ত্রী সাউদ আল ফায়সালকে ইসলামি প্রজাতন্ত্র ইরানের মোকাবেলায় সকল ধরণের উপকরণ ব্যবহারের নির্দেশ দিয়েছেন। আর এক্ষেত্রে তারা লেবানন ও ইরাকের বিষয়টিকে প্রাধান্য দিচ্ছেন।
এদিকে বার্তা সংস্থা ‘আল নাখিল’ জানিয়েছে যে, তাদের নিকট এমন ডক্যুমেন্ট মজুদ রয়েছে যার ভিত্তিতে প্রমাণিত হয় যে, ইরাকের বর্তমান অর্থমন্ত্রী ‘রাফে’ আল ঈসাউই’ সৌদি আরবের উগ্র ও কট্টোর দলগুলোর নিকট হতে মোটা অংকের অর্থ গ্রহণ করেছেন। বলা হচ্ছে যে, যখন ঈসাউই ‘ফালুজা’ হাসপাতালের প্রধান ছিলেন তখন ইরাককে সহযোগিতার আড়ালে সৌদি আরবের নিকট হতে ঐ অর্থ গ্রহণ করেছিলেন।#