২৮ ফেব্রুয়ারি ২০১২ - ২০:৩০

বাহরাইনী নাগরিক আলহাজ্ব হাবিব কাযেম মোল্লা এদেশের রাজধানী মানামা’র নিকটে অবস্থিত ‘দক্ষিন সাহলাহ’ অঞ্চলে আজ সকালে স্বৈরাচারী সরকারী বাহিনী’র ছোঁড়া বিষাক্ত গ্যাস আক্রান্ত হয়ে শাহাদাত বরণ করেছেন।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : সৌদি বাহিনী’র পৃষ্ঠপোষকতায় বাহরাইনের স্বৈরাচারী সরকারের বাহিনী কর্তৃক বাহরাইনের নিরীহ জনগণকে দমন ও হত্যার ঘটনার ধারাবাহিকতায় আরো এক বাহরাইনী আজ –বুধবার, ২৯শে ফেব্রুয়ারী- শাহাদাত বরণ করেছেন।

বিশ্বস্ত সূত্রের মাধ্যমে জানা গেছে যে, বাহরাইনী নাগরিক আলহাজ্ব হাবিব কাযেম মোল্লা এদেশের রাজধানী মানামা’র নিকটবর্তী ‘দক্ষিন সাহলাহ’ অঞ্চলে আজ সকালে স্বৈরাচারী সরকারী বাহিনী’র ছোঁড়া বিষাক্ত গ্যাস আক্রান্ত হয়ে শাহাদাত বরণ করেছেন।

নিহত ঐ বাহরাইনী’র বাড়ীর মধ্যে বাহরাইনের নিরাপত্তা বাহিনী বিষাক্ত গ্যাসবোমা ছোঁড়ে বলে প্রতিবেদনে বলা হয়েছে। আর এ বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়েই তিনি শাহাদাত বরণ করেন।

উল্লেখ্য, আলহাজ্ব হাবিব কাযেম মোল্লা’র শাহাদাতের মধ্য দিয়ে এ পর্যন্ত ৭২ জন বাহরাইনী, এদেশের স্বৈরাচারী সরকারের বাহিনী’র হামলায় শাহাদাত বরণ করলো।#