৫ মার্চ ২০১২ - ২০:৩০

‘ইয়াহিয়া ইউসুফ আহমাদ’ নামক ৪৫ দিনের এক বাহরাইনী শিশু শাহাদাত বরণ করেছে। যদিও গতকাল ঘোষণা করা হয়েছিল যে, দুধের শিশুটির স্বাভাবিক মৃত্যু হয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : ‘ইয়াহিয়া ইউসুফ আহমাদ’ নামক ৪৫ দিনের বাহরাইনী ঐ শিশু গতকাল -৫ই মার্চ, সোমবার- এদেশের স্বৈরাচারী সরকারী বাহিনী কর্তৃক নিক্ষিপ্ত গ্যাসে আক্রান্ত হয়ে শাহাদাত বরণ করে। মানামা’র ‘রা’সু রুম্মান’ অঞ্চলে অবস্থিত তার বাড়ীতেই শিশুটি প্রাণ হারায়।

৪৫ দিনের দুধের শিশুর পিতা ‘ইউসুফ আহমাদ ইব্রাহিম’ বাহরাইনী কর্তৃপক্ষকে তার শিশু হত্যার দায়ে অভিযুক্ত করেছেন।

তিনি বলেন, স্বৈরাচারী আলে খলিফা সরকারের সৈন্যরা তার বাড়ীর দিকে প্রায় ৮ বার বিষাক্ত গ্যাস নিক্ষেপ করে। আর দুধের শিশু বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়েই শাহাদাত বরণ করেছে।

ইউসুফ আহমাদ ইব্রাহিম বলেন : শিশুটির মৃত্যু যে বিষাক্ত গ্যাসের কারণে হয়েছে তা স্বীকার করতে গড়িমসি করছে চিকিৎসকরা।

উল্লেখ্য, দুধের এ শিশুর শাহাদাতের মধ্য দিয়ে, বাহরাইনে গণ জাগরণের শুরু হতে এ পর্যন্ত ৭৪ জন বাহরাইনী শাহাদাত বরণ করলো।#