আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : আজ বৃহস্পতিবার -১০ই মে- সকালে সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিন অঞ্চলের ‘আল-কাযযায’ নামক স্থানে দু’টি শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যা এদেশের রাজধানী দামেস্ক ও এদেশের অন্যান্য শহরে সংঘটিত বিগত এক বছরের সবচেয়ে ভয়াবহ বিস্ফোরণ।
সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঐ বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে, আজ দামেস্কে ভয়াবহ দু’টি বিস্ফোরণে ৫৫ ব্যক্তি নিহত এবং ২৭২ জন সামরিক ও বেসামরিক লোক আহত হয়েছে। ধারণা করা হচ্ছে নিহত ৫৫ ব্যক্তিকে সনাক্ত করা হলেও নিহতদের সংখ্যা আরো বেশী। কেননা বিস্ফোরণের শিকার হয়ে বিস্ফোরিত লোকদের শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যাঙ্গে ১৫টি ব্যাগ পরিপূর্ণ হয়েছে যাদের পরিচয় জানা যায়নি।
এ বিবৃতিতে বলা হয়েছে যে, দু’টি বিস্ফোরণে প্রায় ১ হাজার কিলোগ্রামের অধিক বিস্ফোরকদ্রব্য ব্যবহার করা হয়। এ পর্যন্ত কোন ব্যক্তি বা দল এ ঘটনার দায়িত্ব স্বীকার করেনি।
দক্ষিন দামেস্কে ১ মিনিটের ব্যবধানে সংঘটিত এ দু’টি বিস্ফোরণ এদেশের সৃষ্ট বিপর্যয়ের শুরু হতে এ পর্যন্ত যে সকল বিস্ফোরণ ঘটানো হয়েছে সেগুলোর মধ্যে সবচেয় ভয়াবহ ও তীব্রতর।
বিস্ফোরণের শব্দ সমগ্র দামেস্ক হতে শোনা গেছে এবং দামেস্কের বৃহৎ একটি অঞ্চলকে প্রকম্পিত করেছে।
উল্লেখ্য, সিরিয়ার সরকার বিরোধী সশস্ত্র সন্ত্রাসীরা শুধুমাত্র সরকারের পতনের দাবী নিয়ে মাঠে নামলেও তারা এখন এ ধরণের ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটাচ্ছে, যার শিকার হচ্ছে শুধুমাত্র সাধারণ জনতা।#