আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : পাকিস্তানি শিয়াদেরকে পরিকল্পিতভাবে হত্যার মিশনের ধারাবাহিকতায়, সন্ত্রাসীদের অমানবিক নির্যাতনের শিকার হয়ে আরো দুই জন শিয়া নাগরিক শহীদ হয়েছেন।
শিয়া অধ্যুষিত পারাচেনার শহরের অন্তর্ভুক্ত ‘হাঙ্গু’ অঞ্চলের বাসিন্দা ‘গোলাম হুসাইন’, ও ‘আনওয়ার আলী’ সন্ত্রাসীদের হাতে নির্যাতনের শিকার হয়ে শাহাদাত বরণ করেছেন। ইব্রাহিম যাঈ নামক গ্রামে এ দুই শিয়া নির্যাতনের শিকার হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, গত মাসে বিভিন্ন সন্ত্রাসী হামলার শিকার হয়ে পাকিস্তানে সর্বমোট ২৩ জন শিয়া শহীদ হন এবং চলতি মাসের শুরু হতে এ পর্যন্ত ৬ জন শিয়া শহীদ হয়েছেন।#