১৭ আগস্ট ২০১২ - ১৯:৩০

সমগ্র বিশ্বে মুসলমানরা আজ নির্যাতিত, নিপীড়িত। ইসলামের শত্রুরা তাদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করছে। স্বাধীনতাকামী এসব মজলুম মুসলমানদের প্রতি সংহতি প্রকাশ করার সময় এসেছে। আর এক্ষেত্রে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠায় সবার আগে মুসলমানদের ঐক্যবদ্ধ হতে হবে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : বিশ্ব ‘আল-কুদস দিবস’ উপলক্ষে খুলনা ইসলামিক কালচারাল সোসাইটি ও আহলে বাইত ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন খুলনা বিভাগীয় প্রেসক্লাব ফেডারেশনের সভাপতি ও দৈনিক পূর্বাঞ্চলের সম্পাদক আলহাজ্ব লিয়াকত আলী।

গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় খুলনা প্রেসক্লাবের ভি.আই.পি লাউঞ্জে এ আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে’র সাবেক সিনিয়র সহ-সভাপতি ও সাপ্তাহিক কোলাহলের সম্পাদক এ্যাডভোকেট জাকির হোসেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ইউআরপি ডিসিপ্লিনের অধ্যাপক ড. মোঃ রেজাউল করিম এবং ইসলামি শিক্ষা কেন্দ্রের অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম সৈয়দ ইব্রাহিম খলিল রাজাভী।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন খুলনা ইসলামিক কালচারাল সোসাইটির সভাপতি মোঃ ইকবাল।

এসময় বক্তব্য রাখেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, হাউজা ইলমিয়া সাহেবুজ জামানের অধ্যক্ষ সৈয়দ রেজা আলী যাইদী, এ্যাড. মোল্লা আবেদ হোসেন, মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডারস ফোরামের জেলা সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, এ্যাড. জাফর উল্লাহ প্রমুখ।

উল্লেখ্য, সভা পরিচালনা করে বাংলানিউজ ২৪ ডট কমের খুলনা প্রতিনিধি মাহবুবুর রহমান মুন্না।#