আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : সুইডেনের গণমাধ্যমসমূহ জানিয়েছে যে, সুইডেনের রাজধানী স্টকহোমের দক্ষিন অঞ্চলের বাসিন্দারা অতিশীঘ্রই আযানের সুমধুর ধ্বনি শুনতে পাবে। নির্দিষ্ট সময়ে প্রথমবারের মত সুইডেনের একটি মসজিদের মিনার হতে আযান প্রচারিত হবে।
স্থানীয় পরিষদ কর্তৃক পাশকৃত একটি নতুন আইনের ভিত্তিতে পূর্বের আইন বাতিল হয়েছে। পূর্বের আইনের ভিত্তিতে আযানের প্রচারের জন্য মিনার ব্যবহারের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।
নতুন এই আইন ঘোষণার পর খ্রিষ্টান ডেমোক্রাটপন্থী কোন দলই এর বিরোধিতা করেনি। অথচ ইতিপূর্বে কেউ কেউ আযান প্রচারকে উদ্বিগ্নতা ও অস্থিতরতা সৃষ্টির কারণ বলে আখ্যায়িত করেছিল।#