৩ নভেম্বর ২০১২ - ২০:৩০

ইরান বিশ্বের প্রথম ‘ভিটিওএল’ ড্রোন তৈরি করতে সক্ষম হয়েছে। এর আগে বিশ্বের কোন দেশ এ ধরনের ড্রোন তৈরি করতে পারেনি।

বার্তা সংস্থা আবনা : খুব শিগগিরই ওই ড্রোনের উদ্বোধন করা হবে বলে দেশটির ড্রোন নির্মাণ প্রকল্পের সদস্য আব্বাস জাম শনিবার ঘোষণা করেছেন। ভার্টিক্যাল টেকঅফ ও ল্যান্ডিংয়ের ক্ষমতা সম্পন্ন এই ড্রোনকে সংক্ষেপে ভিটিওএল ড্রোন বলা হয়। এ ধরনের ড্রোনের উড্ডয়ন ও অবতরণের জন্য কোন ধরনের রানওয়ের প্রয়োজন হয় না। যে কোন স্থান থেকে সোজা উপরে উঠতে পারে এবং যে কোন স্থানে নেমেও যেতে পারে। এ সম্পর্কে আব্বাস জাম বলেছেন, শনিবার ড্রোনটির পরীক্ষামূলক উড্ডয়ন ও অবতরণ সম্পন্ন করা হতে পারে এবং আগামী জানুয়ারি মাসেই হয়তো তা জনসমক্ষে প্রদর্শন করা হবে। সম্প্রতি ইরানের গবেষকরা ১০০ কেজি ওজন বহনে সক্ষম ড্রোন তৈরির ঘোষণা দিয়েছেন। ইরানের তৈরি লিকু নামের ওই ড্রোন রাডার ফাঁকি দিয়ে একাধারে ১০০ কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম।# দৈনিক যুগান্তর