৩০ ডিসেম্বর ২০১২ - ২০:৩০

ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে হামলা চালানোর জন্য আজারবাইজানের ভূখণ্ড ব্যবহার করতে দেবে না বাকু।

বার্তা সংস্থা আবনা : ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে হামলা চালানোর জন্য আজারবাইজানের ভূখণ্ড ব্যবহার করতে দেবে না বাকু।

আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী এলমাম মামেদিয়ারভ আজ (রোববার) এ কথা বলেছেন।

ইরানের বিরুদ্ধে হামলা চালানোর জন্য আজারবাইজান তার ভূমি ব্যবহার করতে দেবে বলে সম্প্রতি যে খবর বের হয়েছে তাকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে তিনি উড়িয়ে দেন।

এলমাম বলেন, এ ধরনের জল্পনা-কল্পনা পুরোপুরি অবাস্তব এবং অতীতেও বহুবার তার সরকার এমন খবর নাকচ করেছেন।

এর আগে, গত সেপ্টেম্বর মাসে খবর বের হয়েছিল যে, ইহুদিবাদী ইসরাইল ইরানের ওপর হামলা চালানোর জন্য আজারবাইজানের সহায়তা চেয়েছে এবং বাকু কিভাবে তার সামরিক ঘাঁটি ব্যবহারের সুযোগ করে দিতে পারে সেজন্য তারা প্রচেষ্টা চালাচ্ছে।#রেডিও তেহরান