১০ জানুয়ারি ২০১৩ - ২০:৩০

ইহুদিবাদী ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামনে আজ (বৃহস্পতিবার) বোমা বিস্ফোরণে অন্তত ১০ জন আহত হয়েছে।

বার্তা সংস্থা আবনা : ইহুদিবাদী ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামনে আজ (বৃহস্পতিবার) বোমা বিস্ফোরণে অন্তত ১০ জন আহত হয়েছে।

দাঁড়িয়ে থাকা একটি খালি বাসের কাছে অন্য একটি গাড়িতে এ বোমার বিস্ফোরণ ঘটে। তবে, পুলিশ বলেছে এটা কোনো গেরিলা গোষ্ঠীর কাজ নয়।

ইসরাইলি কর্মকর্তারা একে উঁচু পর্যায়ের অপরাধমূলক ঘটনা বলে উল্লেখ করেছেন তবে রাজনৈতিক সহিংসতার কথাও বাতিল করে দেননি।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ইসরাইলের ওয়াইনেট নিউজ ওয়েবসাইট বলেছে, মোটর সাইকেলে করে আসা এক ব্যক্তি কালো রঙের একটি মাজদা গাড়িতে বিস্ফোরক পাতে। বিস্ফোরণে পাশের বাসটিও ক্ষতিগ্রস্ত হয়েছে।#রেডিও তেহরান