আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : রামুল্লাহ’র বাদরাস গ্রামের বাসিন্দা ঐ ফিলিস্তিনী ছাত্র জায়নবাদী সৈন্যদের গুলিতে শহীদ হয়। ‘সামির আহমাদ এওয়াজ’ (১৭) নিজের শেষ পরীক্ষা শেষে হল থেকে বাড়ীতে ফিরছিলো। এ সময় জায়নবাদী সৈন্যদের হামলায় তার মাথা ও বুকে ৪টি গুলিবিদ্ধ হয়। দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
জায়নবাদী সৈন্যরা দাবী করেছে এওয়াজ নিরাপত্তা দেয়াল পার হয়ে অধিকৃত এলাকায় প্রবেশের চেষ্টা চালালে তার পা লক্ষ করে গুলি চালানো হয়, কিন্তু হাসপাতাল সূত্রের বরাত দিয়ে জানা গেছে যে, তার মাথা, বুক, পেট ও পা লক্ষ্য করে গুলি চালানো হয়েছে।#


