আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : সিপাহে সাহাবা সন্ত্রাসীরা পাকিস্তানি মুসলমানদের মাঝে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির উদ্দেশ্যে পরিকল্পিত হত্যাকাণ্ডের ধারাবাহিকতায় গতকাল সোমবার -১৮ই মার্চ- করাচী’র লিয়াকত আবাদ অঞ্চলে আহলে বাইত (আ.) এর প্রখ্যাত কবি ও বিশিষ্ট শিয়া ব্যক্তিত্ব প্রেফেসর সৈয়দ সিবতে জাফার যায়দীর উপর হামলা চালিয়েছে। এ হামলায় প্রখ্যাত এ কবি শাহাদাত বরণ করেছেন।
পাকিস্তান হতে আবনা রিপোর্টার জানিয়েছেন যে, প্রফেসর সৈয়দ সিবতে জাফার যায়দি ছিলেন করাচী ডিগ্রি কলেজে’র অধ্যক্ষ, তিনি গতকাল কলেজ হতে বাড়ী ফেরার পথে সিপাহে সাহাবা সন্ত্রাসীদের হামলার শিকার হন। সন্ত্রাসীরা করাচী’র লিয়াকত আবাদ অঞ্চলে এ শিয়া ব্যক্তিত্বের গাড়ীকে উদ্দেশ্য করে গুলি চালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। তিনি ঘটনাস্থলেই শহীদ হন। পাকিস্তানসহ বিশ্বের বিভিন্ন দেশে তার অসংখ্য ভক্ত ও গূনগ্রাহী রয়েছেন।
উল্লেখ্য, বিগত দিনগুলোতে করাচী’র শিয়া মুসলমানদের উপর সিপাহে সাহাবাসহ পাকিস্তানের অন্যান্য তাকফিরী সন্ত্রাসীদের হামলা লক্ষ্যণীয় হারে বৃদ্ধি পেয়েছে। দুই সপ্তাহ পূর্বেও করাচী’র আব্বাস টাউন এলাকায় এক ভয়াবহ বিস্ফোরণ ৪৮ জন শিয়া মুসলিম শহীদ হয়। এ ঘটনায় ১৫০ এরও অধিক ব্যক্তি আহত হয়েছিল।#