বার্তা সংস্থা আবনা : ইহুদিবাদী ইসরাইলের বিশাল অস্ত্রের চোরাচালান আটক করেছে মিশরের নৌবাহিনী। গতকাল (বৃহস্পতিবার) ভূমধ্যসাগর পার হওয়ার সময় ইসরাইলের অবৈধ অস্ত্রবাহী জাহাজটি আটক করে মিশরের নৌ সেনারা। ওই জাহাজে একশ' বাক্সেরও বেশি অস্ত্র ও গোলাবারুদ ছিল।
ইসরাইলি বন্দর থেকে সিনাই উপদ্বীপের দক্ষিণ উপকূল হয়ে যাওয়ার সময় জাহাজটি আটক করা হয়।
ইসরাইলের টাইমস অব ইসরাইল, মিশরের ওয়ান রিপোর্ট ও ইরানের প্রেসটিভি খবরটি নিশ্চিত করেছে।
গতকাল ইসরাইলি বন্দর ইলাত থেকে সিনাই উপদ্বীপ হয়ে জাহাজটি টোগোর দিকে যাচ্ছিল। রিপোর্টে বলা হয়, জাহাজটি ইসরাইলের হলেও তাতে আফ্রিকার একটি দেশের পতাকা উড়ছিল।
অস্ত্র চালানের মধ্যে আরপিজি লাঞ্চার, মেশিনগান, হাত বোমা ও গোলাবারুদ ছিল বলে জানিয়েছে ইসরাইলি রেডিও। জাহাজে বিভিন্ন ধরনের অস্ত্র ও গোলাবারুদ বোঝাই ১০৫টি বাক্স ছিল।
জাহাজের ১৪ জন নাবিককেও আটক করেছে মিশরের নৌবাহিনী। জাহাজ থেকে আটক নাবিকদের মধ্যে আমেরিকান ও ব্রিটিশ নাগরিক ছিল বলে জানিয়েছে ইসরাইলি গণমাধ্যম।
মিশরের নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছে, জাহাজটির বিস্তারিত তথ্য উদঘাটনের চেষ্টা চলছে।#রেডিও তেহরান