১৯ জুন ২০১৩ - ১৪:৪২

সিপাহে সাহাবা সন্ত্রাসীদের গুলিতে শহীদ হলেন পাকিস্তানের স্কুল বাস চালক ‘সৈয়দ ইমরান যায়দি’।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : কিছুক্ষণ পূর্বে সিপাহে সাহাবা সন্ত্রাসী দলের ভাড়াটে সন্ত্রাসীরা করাচী শহরের ‘নিউ’ অঞ্চলের একটি গার্লস স্কুলের বাস চালক সৈয়দ ইমরান যায়দি (৩২) কে গুলি করে হত্যা করেছে। সন্ত্রাসীরা তাকে সরাসরি গুলি করে হত্যা করে। শহীদ যায়দির লাশ করাচী’র আব্বাসী হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

বলাবাহুল্য, গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদেরকে বহনকারী একটি বাসে বিস্ফোরণে ১১ জন ছাত্রী প্রাণ হারায়।