২২ জুন ২০১৩ - ১৯:৩০
কাতিফে দুই সৌদি শিয়ার শাহাদাত

সৌদি আরবের কাতিফ প্রদেশের দু’জন শিয়া যুবককে গুলি করে হত্যা করেছে স্বৈরাচারী সৌদি সরকারের নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : সৌদি আরবের ২ জন শিয়া যুবক এদেশের পূর্বাঞ্চলীয় কাতিফ প্রদেশে সরকারী বাহিনী’র গুলিতে শহীদ হয়েছেন।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক প্রস্তুতকৃত ২৩ জন বিক্ষোভকারীর তালিকভুক্ত ছিল ‘মুরসি আলে রিবহ’। এ তালিকা সৌদি আরবের পূর্বাঞ্চলে সরকার বিরোধী বিক্ষোভ হতে প্রস্তুত করা হয়েছিল।

সৌদি আরবের ইসলামি সমন্বয় সংঘ জানিয়েছে যে, মুরসি আলে রিবহ শহরের আল-তুবি অঞ্চলে সৌদি সৈন্যদের হামলার শিকার হন। এ সময় সৈন্যদের ছোঁড়া গুলিতে তিনি প্রাণ হারান।

এদিকে কাতিফের কিছু কিছু সূত্র জানিয়েছে যে, মুরসি আলে রিবহ সৌদি সৈন্যদের ব্রাশ ফায়ারে গুরুতর আহত হয়ে শহীদ হয়েছেন।

বলা হচ্ছে যে, আল-কাদীহ অঞ্চলের অপর এক যুবকও সৌদি আরবের নিরাপত্তা বাহিনী’র গুলিতে শহীদ হয়েছেন। তবে তার বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশিত হয়নি।

বলাবাহুল্য, গতকাল আল-খুওয়াইলাদিয়াহ গ্রামের ‘আলী হাসান আল-মাহরুস’ (১৯) নামের অপর এক কিশোর সৌদি নিরাপত্তা বাহিনী’র গুলিতে শহীদ হয়েছেন। বিপ্লবীদের বাড়ীতে বাড়ীতে স্বৈরাচারী সৌদি সরকারের নিরাপত্তা বাহিনী’র হামলার ঘটনায় আলী হাসান আল-মাহরুস কাঁধ ও মাথায় গুলি বিদ্ধ হয়ে শহীদ হন।

দীর্ঘ দেড় বছরেরও অধিক সময় ধরে সৌদি আরবের বিভিন্ন অঞ্চলের জনগণ স্বাধীনতা ও গণতন্ত্র ভিত্তিক সরকার গঠনের দাবীতে বিক্ষোভ করে আসছে। কিন্তু স্বৈরাচারী সৌদি সরকার জনগণের ন্যায্য এ দাবীতে কান না দিয়ে দমন নীতি বেছে নিয়েছে। এ পর্যন্ত উল্লেখযোগ্য সংখ্যক বিক্ষোভকারী সৌদি সৈন্যদের গুলিতে শহীদ হয়েছেন।