২৬ অক্টোবর ২০১৩ - ২০:৩০
যশোরে পবিত্র ঈদে গাদীর পালিত

যশোরের আলী আসগার স্মৃতি সংঘ পাঠাগারের উদ্যোগে যশোর জিলা স্কুল অডিটোরিয়ামে ঈদ-এ-গাদীর দিবস উদযাপিত হয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : মল্লিক আব্দুর রউফের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন যশোর মুড়লী ইমাম বাড়ীর পেশ ইমাম মোঃ ইকবাল হুসাইন, ডা. শাহাবুদ্দীন, হুজ্জাতুল ইসলাম সৈয়দ হাবিব রেজা হুসাইনী ও ইনকিলাবে মাহদী মিশনের ভারপ্রাপ্ত দায়িত্বশীল মোঃ সিরাজুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহিদুল ইসলাম বাবু।

উল্লেখ্য, অনুষ্ঠানের প্রথম অধিবেশনে ছোটদের হামদ, নাত, কবিত আবৃতি ও গজল পরিবেশন করা হয়।