আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : বাদাখশান পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ‘ফাজলুদ্দীন আয়ার’ গত বৃহস্পতিবার (২৮শে ডিসেম্বর) জানিয়েছেন, এ প্রদেশে পুলিশ ও তালেবান বিদ্রোহীদের মধ্যকার সংঘর্ষে ৮ জন তালেবান জঙ্গী নিহত হয়।
ফায়জাবাদ হতে শিনহুয়া জানিয়েছে, রাজধানী কাবুল হতে ৩১৫ কিলোমিটার দূরত্বে অবস্থিত বাদাখশান প্রদেশের প্রাণকেন্দ্র ফায়জাবাদ শহরটি অবস্থিত।
বার্তা সংস্থা শিনহুয়াকে দেওয়া এক সাক্ষাতকারে আয়ার বলেন : এ অঞ্চলে তালেবান বিদ্রোহীদের বিরুদ্ধে পরিচালিত অভিযান গত সোমবার শুরু হয়েছে এবং এ পর্যন্ত ৮ জন বিদ্রোহী নিহত ও ২ জন আহত হয়েছে।
তিনি বলেন : ২ জন পুলিশ সদস্যও এ অভিযানে আহত হয়েছে।
অবশ্য এ বিষয়ে এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত কোন মন্তব্য করেনি তালেবান।