১৫ জানুয়ারি ২০১৪ - ২০:৩০
লাহোরে শিয়া যুবকের শাহাদাত

পাকিস্তানের লাহোর শহরে তাকফিরী মতাদর্শী লাশকার ঝাংভী’র সন্ত্রাসীরা এক শিয়া যুবককে গুলি করে হত্যা করেছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : পবিত্র ঈদে মীলাদুন্নাবী (স.) এর সমসময়ে –যে দিবসকে সকল মাযহাবই বিশেষ সম্মানের চোখে দেখে- তাকফিরী সন্ত্রাসীদের হামলায় শহীদ হয়েছেন পাকিস্তানের এক শিয়া যুবক। গতকাল বুধবার -১৫ই জানুয়ারী- লাহোরের গুলবার্গ এলাকায় সিগন্যাল লাইটে অপেক্ষায় থাকা অবস্থায় তাকফিরী সন্ত্রাসীরা তার উপর গুলি চালায়। এতে ‘আলী হুসাইন কাযালবাশ’ (৩৫) শহীদ হন।

লাহোরের একটি প্রাইভেট কোম্পানী’র হিসাব রক্ষকের দায়িত্বে ছিলেন হুসাইন। কর্মস্থল থেকে বাড়ীতে ফেরার পথে তাকফিরী সন্ত্রাসীরা তার উপর হামলা চালায়।

মোটর সাইকেল আরোহী সন্ত্রাসীরা তাকে উদ্দেশ্য করে দু’টি গুলি করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ময়না তদন্তের জন্য পুলিশ তার লাশ হাসপাতালে নিয়ে গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ পর্যন্ত কোন দল বা ব্যক্তি এ হামলার দায়িত্ব স্বীকার করেনি বলে পুলিশ মন্তব্য করলেও স্পষ্ট যে, তাকফিরী কোন দলই এ ঘটনার সাথে জড়িত।

বিভিন্ন শিয়া সংগঠন ও দল এ হামলার নিন্দা জানিয়ে অনতি বিলম্বে ঘটনার সাথে জড়িতদেরকে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছে।