আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত সোমবার ঘোষণা করেছে, গত ২৪ ঘন্টায় নাঙ্গারহার ও কাপিসা রাজ্যে আফগান ও বিদেশী সৈন্যদের যৌথ অভিযানে ১৭ তালেবান জঙ্গী গ্রেফতার ও অন্তত ৩ জন নিহত হয়েছে।
এ সকল অভিযানে উল্লেখযোগ্য পরিমাণে বিস্ফোরক দ্রব্য ও অস্ত্র উদ্ধার করা হয়েছে। এছাড়া রাস্তার পাশে পেতে রাখা ১০টি মাইনের সন্ধান এবং সেগুলোকে নিস্ক্রিয় করা হয়েছে।
আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়, গতকাল (সোমবার) ৬ জন তালেবান জঙ্গী নিহত এবং ১ এক জন আহত হওয়ার তথ্য দিয়েছে।
আফগানিস্তানের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে সারা দেশ ব্যাপী নিরাপত্তা জোরদার করা হয়েছে।