আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : জনৈক সেনা কর্মকর্তা বাগদাদের বিভিন্ন অঞ্চলে ৫টি বোমা বিস্ফোরণের তথ্য দিয়ে বলেছেন : এ পর্যন্ত ১২ ব্যক্তি ঐ সকল বিস্ফোরণে প্রাণ হারিয়েছে।
আল-মায়াদিন চ্যানেল এক প্রতিবেদনে জানিয়েছে, বাগদাদের উত্তর-পশ্চিম অঞ্চলে অবস্থিত ‘শোলা’ অঞ্চলে একটি গাড়ী বোমার বিস্ফোরণ ঘটানো হয়।
ইরাকের সালাহুদ্দীন প্রদেশের নিরাপত্তা বিভাগ সামেরা শহরের বিস্ফোরণে ৭৩ ব্যক্তি নিহত হয়েছে বলে জানিয়েছে।
নিরাপত্তা বিভাগের ঐ সূত্রের ভাষ্যমতে : গত মঙ্গলবার সামেরা শহরের নগর ভবনে সন্ত্রাসী হামলা এবং সন্ত্রাসীদের সাথে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে ৫২ ব্যক্তি আহত হয়।