২৮ মে ২০১৪ - ০২:৪৯
সৌদি আরবে শিয়া যুবকের মৃত্যুদণ্ড

সৌদি এক শিয়া যুবকের মৃত্যুদণ্ডের রায় দিয়েছে জেদ্দার একটি আদালত।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : সৌদি আরবের কাতিফ –যার অধিকাংশ জনগণই আহলে বাইত (আ.) এর অনুসারী- প্রদেশে শান্তিপূর্ণ মিছিলে অংশগ্রহণকারী এক শিয়া যুবকের বিরুদ্ধে দৃষ্টান্তহীন এক রায় প্রদান করেছে জেদ্দা শহরের একটি আদালত। গত সোমবার (২৬শে মে) সৌদি যুবক ‘রেজা জাফার আর-বিহে’র মৃত্যুদণ্ড দেয় ঐ আদালত। রেজা জাফার রিবহ (২৬) কাতিফ প্রদেশের আওয়ামিয়া অঞ্চলের বিশিষ্ট শিয়া আলেম ‘শেইখ জাফার রিবহে’র পুত্র।
রেজা রিবহকে কয়েক মাস আগে অস্ত্র বহন ও ক্রয়, নিরাপত্তা বাহিনী’র উদ্দেশ্যে গুলি চালানো এবং পুলিশের হাত থেকে পলাতক এক ব্যক্তিকে আশ্রয় দানের অভিযোগে গ্রেফতার করা হয়।
সৌদি শিয়া গণমাধ্যমের ভাষ্যমতে, ২০১১ সালে এদেশের কাতিফ অঞ্চলের জনগণ তাদের ন্যায্য অধিকারের দাবীতে শান্তিপূর্ণ মিছিল শুরু করার পর আটক ৩ সহস্রাধিক ব্যক্তি এখনো বিনা বিচারে স্বৈরাচারী সরকারের বিভিন্ন কারাগারে আটক রয়েছে।
উল্লেখ্য, শারকিয়া সৌদি আরবের তেল প্রধান একটি এলাকা। বিগত ৩ বছর ধরে এ অঞ্চলের জনগণ ন্যায়বিচার, বর্ণবাদের বিরোধিতা, রাজনৈতিক সংশোধন ও দূর্নীতি দূর করার দাবী নিয়ে শান্তিপূর্ণ মিছিল করে আসছে। ন্যায্য এ সকল দাবীর জবাবে সৌদি সরকার সাধারণ জনগণের বিরুদ্ধে দমন নীতি অবলম্বন করেছে এবং শান্তিপূর্ণ মিছিলে অংশগ্রহণকারীদের অনেককে হত্যা, আহত বা আটক করেছে।