১৮ জুলাই ২০১৪ - ০৪:১১
'আয়রন ডোম ব্যর্থ' বললেন এমআইটি’র বিশেষজ্ঞরা

অধিকৃত ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের ছোঁড়া রকেট প্রতিহত করতে ব্যর্থ হচ্ছে ইহুদিবাদী ইসরাইলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। এমআইটি টেকনোলজি রিভিউ নামের ওয়েব সাইটের একটি গবেষণাধর্মী নিবন্ধে এ কথা বলা হয়েছে।

আবনা : অধিকৃত ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের ছোঁড়া রকেট প্রতিহত করতে ব্যর্থ হচ্ছে ইহুদিবাদী ইসরাইলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। এমআইটি টেকনোলজি রিভিউ নামের ওয়েব সাইটের একটি গবেষণাধর্মী নিবন্ধে এ কথা বলা হয়েছে। এ নিবন্ধে আরো বলা হয়েছে,  হামাসের ছোঁড়া মাত্রা ৫ শতাংশ রকেট ঠেকাতে পারছে আয়রন ডোম।  
কোটি কোটি ডলার ব্যয়ে এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ওয়াশিংটন-তেলআবিব যৌথভাবে গড়ে তুলেছে।  কিন্তু তা সত্ত্বেও হামাসের ছোঁড়া রকেটের বিস্ফোরণ ক্ষমতা ধ্বংস করতে পারছে না  আয়রন ডোম। আয়রন ডোম থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে হামাসের রকেট ভূপাতিত হচ্ছে কিন্তু এর মাথায় স্প্লিন্টারযুক্ত যে বোমা থাকছে তা বিনষ্ট হচ্ছে না। রকেটকে মুখোমুখি আঘাত করা গেলেই কেবল এ বোমা বিস্ফোরিত হবে। কিন্তু হিসাবে গড়বড় হয়ে যাওয়ায় আয়রন ডোম থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্র তা করতে পারছে না।
আয়রন ডোম নিয়ে চালানো গবেষণা-সমীক্ষার ভিত্তিতে এসব কথা বলেছেন এমআইটি'র বিশেষজ্ঞরা। গবেষকরা বলছেন, হামাসের রকেটের পেছনে বা পাশে আঘাত করছে আয়রন ডোমের ক্ষেপণাস্ত্র; তাতে রকেটের মাথায় থাকা বোমা ফাটার এক বিন্দু সম্ভাবনাও নেই।  
তেল আবিব বা জেরুজালেমে হামাসের রকেট হামলায় প্রাণহানি না হওয়ার কারণও তারা ব্যাখ্যা করা হয়েছে এ নিবন্ধে।  এতে বলা হয়েছে, আগাম হুঁশিয়ারি সংকেত দেয়া এবং রকেট হামলা থেকে রক্ষা পাওয়ার জন্য আশ্রয় কেন্দ্র গড়ার কারণে এমনটি ঘটছে। এ ছাড়া হামাসের রকেটের মাথায় জোরালো কোনো বিস্ফোরক না থাকাকেও উল্লেখযোগ্য কারণ হিসেবে বর্ণনা করা হয়েছে এ নিবন্ধে।    
২০১২ সালে নভেম্বরের আয়রন ডোমের কর্মদক্ষতা যা ছিল এখন প্রায় সে পর্যায়ে রয়ে গেছে বলে এ নিবন্ধে বলা হয়েছ। কিন্তু সে তুলনায় হামাসের রকেটে কার দক্ষতা অনেক বেড়েছে বলে অন্যান্য সূত্র থেকে বলা হয়েছে।#