আবনা : ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেছেন।
নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৯তম সাধারণ অধিবেশনের অবকাশে এক বৈঠকে এ আহ্বান জানান। ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে নিই ইয়র্কে এক রুদ্ধদ্বার বৈঠক শেষে জাওয়াদ ও ল্যাভরভের বৈঠক অনুষ্ঠিত হয়।
চীন, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন, আমেরিকা ও জার্মানিকে নিয়ে গঠিত ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের পরবর্তী পরমাণু বৈঠক ইউরোপে অনুষ্ঠিত হবে। অন্তর্বর্তী পরমাণু চুক্তির মেয়াদ ২৪ নভেম্বর শেষ হওয়ার কথা রয়েছে এবং তার আগে চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর জন্য ইরান ও ছয় জাতিগোষ্ঠী তৎপরতা অব্যাহত রেখেছে।
এ ছাড়া, বৈঠকে কাস্পিয়ান তীরবর্তী দেশগুলোর আসন্ন শীর্ষ সম্মেলন নিয়ে আলোচনা করেন দুই পররাষ্ট্রমন্ত্রী। রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় নগরী আস্ত্রাখানে সোমবার এ সম্মেলন হওয়ার কথা রয়েছে।#
২৮ সেপ্টেম্বর ২০১৪ - ২৩:৪৫
News ID: 640945
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেছেন।