আহলে বাইত বার্তা সংস্থা (আবনা) : যাত্রীবাহী একটি মাইক্রোবাস আজ (বৃহস্পতিবার, ২৩শে অক্টোবর) কোয়েটারর ‘হাজার গাঞ্জি’ অঞ্চলে তালেবান সন্ত্রাসীদের হামলার শিকার হয়। সন্ত্রাসী এ দলের সদস্যরা মাইক্রোবাস থেকে সকল যাত্রীকে নামিয়ে তাদেরকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। নৃশংস এ হামলায় আহলে বাইত (আ.) এর ৮ জন অনুসারী শহীদ এবং অপর একজন আহত হয়েছেন।
পাকিস্তান থেকে আবনা প্রতিবেদক জানিয়েছেন, হামলার শিকার ঐ ব্যক্তিরা রাজনৈতিক কোন তত্পরতার সাথে জড়িত ছিলেন না। তারা শিয়া মাযহাবের অনুসারী -এ বিষয়টি সম্পর্কে অবগত হওয়ার পর তালেবান সন্ত্রাসীরা তাদের উপর এ হামলা চালায়।
এদিকে কিছুক্ষণ পূর্বে পেশোয়ারে সন্ত্রাসীদের হামলায় শহীদ হয়েছেন অপর এক শিয়া মুসলিম। আব্দুল কাইয়ুমের পুত্র ‘তাহের আলী’ পেশায় ছিলেন একজন দর্জি। পাকিস্তানে নিষিদ্ধ সিপাহে সাহাবা সন্ত্রাসী দলের স্নিপার রাইফেলধারী সন্ত্রাসীর গুলিতে শহরে ‘খালেদ’ নামক স্থানে শহীদ হয়েছেন তিনি।#
২৩ অক্টোবর ২০১৪ - ১৫:১২
News ID: 646332
পাকিস্তানের কোয়েটা শহরে যাত্রীবাহী একটি মাইক্রোবাসের পথরোধ করে ৯ জন শিয়া মুসলিমের উপর গুলি চালিয়েছে তালেবান।