আবনা : সুদানের তেল সমৃদ্ধ পশ্চিম কোরদোফান অঞ্চলে গোত্রগত সহিংসতায় এক শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। উপজাতীয় নেতারা বলছেন, গত কয়েকদিনের সহিংসতায় জিউদ ও আওলাদ আমরান গোত্রের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে কমপক্ষে ১৩৩ জন নিহত হয়েছেন। গত রোববার ভূমি বিতর্কের জের ধরে এ সহিংসতার সূত্রপাত হয়। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। উভয় পক্ষই ভারি মেশিনগান ব্যবহার করে পাল্টাপাল্টি হামলা চালায়। উপজাতীয় এক নেতা গতকাল জানান, আজ সন্ধ্যা পর্যন্ত এখানে সংঘর্ষে লিপ্তদের বাধা দেয়ার জন্য সরকারি সেনা মোতায়েন করা হয়নি।
২৮ নভেম্বর ২০১৪ - ১৫:১৯
News ID: 654614
সুদানের তেল সমৃদ্ধ পশ্চিম কোরদোফান অঞ্চলে গোত্রগত সহিংসতায় এক শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন।