আহলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা-: গত মঙ্গলবার (৮ নভেম্বর) দায়েশের (আইএসআইএল) সাথে জড়িত সন্দেহে ৫ ব্যক্তিকে আটক করেছে জার্মান পুলিশ।
সন্ত্রাসী গ্রুপ আইএসআইএলের জন্য সদস্য ও অর্থ সংগ্রহের অভিযোগে অভিযুক্ত আটককৃত ঐ সকল ব্যক্তিরা।
জার্মানী’র ফেডালের প্রসিউটরের কার্যালয় জানিয়েছে, ঐ সকল ব্যক্তিকে জার্মানী’র পশ্চিমাঞ্চলীয় নর্থ রিনে-ভেস্টফালিয়া ও উত্তরাঞ্চলীয় নিডারজাখসেন প্রদেশ থেকে একটি সন্ত্রাসী গোষ্ঠির সমর্থনের অভিযোগে আটক করা হয়।
জার্মানীর আইন মন্ত্রণালয় জানিয়েছে, তাদেরকে আটকের মাধ্যমে জার্মানীতে তৎপর উগ্রতাবাদী গ্রুপগুলোর উপর কঠোর আঘাত করা হয়েছে।
জার্মানীর প্রসিকিউটরের দপ্তর জানিয়েছে, এখনো ‘জাবের আল-বাকারে’র সাথে আটককৃত ব্যক্তিদের সম্পৃক্ততার বিষয়টি স্পষ্ট নয়।
জাবের আল-বাকার গত মাসে (অক্টোবর) বার্লিন বিমানবন্দরে হামলার ষড়যন্ত্রের অভিযোগে আটক হওয়ার ২ দিন পর কারা অভ্যন্তরে আত্মহত্যা করেন।
ঐ পাঁচ ব্যক্তির বিরুদ্ধে, সিরিয়াতে প্রেরণ ও আইএসআইএলে যোগদানের লক্ষ্যে জার্মানী থেকে যুবকদের আকৃষ্ট করা এবং আর্থিক সহযোগিতা সংগ্রহ করার অভিযোগ আনা হয়েছে।#