আবনা ডেস্ক: উত্তর ককেশাসে পরিচালিত এক অভিযানে সন্ত্রাসী গোষ্ঠি দায়েশের স্থানীয় আমির নিহত হয়েছেন বলে দাবি করেছে রাশিয়ার নিরাপত্তা সংস্থা- এফএসবি।
রোববার এক বিবৃতিতে রাশিয়ার প্রধান নিরাপত্তা সংস্থা এফএসবি জানায়, ককেশাস অঞ্চলে পরিচালিত এক অভিযানে স্থানীয় আমির রুস্তম আসেলদেরভ ও তার চার ঘনিষ্ঠ সহযোগী নিহত হয়েছে।
এফএসবি জানায়, ৩৫ বছর বয়সী রুস্তমকে ২০১৩ সালে রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ভোলগোগ্রাদ শহরে এক বিস্ফোরণের ঘটনায় দায়ী করা হয়। ওই হামলায় ৩৪ জন নিহত হন। এছাড়া ২০১২ সালে দাগেস্তানে গাড়ি বিস্ফোরণের ঘটনাতেও রুস্তম জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। ওই হামলায় ১৪ জন নিহত হন।
২০১৪ সালে দায়েশ নেতা আবু বকর আল-বাগদাদির প্রতি আনুগত্য প্রকাশ করে রুস্তম। পরে তাকে ককেশাস প্রদেশের গভর্নর ঘোষণা করে দায়েশ।
দায়েশ আমির রুস্তম শেখ আবু মোহাম্মাদ আল-কাদরি নামেও পরিচিত ছিলেন। তাকে সংগঠনটির ককেকশাস অঞ্চলের গভর্নর হিসেবে দায়িত্ব দেয়া হয়।#
৪ ডিসেম্বর ২০১৬ - ১৬:২৩
News ID: 796028
উত্তর ককেশাসে পরিচালিত এক অভিযানে সন্ত্রাসী গোষ্ঠি দায়েশের স্থানীয় আমির নিহত হয়েছেন বলে দাবি করেছে রাশিয়ার নিরাপত্তা সংস্থা- এফএসবি।