৯ জুন ২০১৭ - ০৮:৪৪
২৫ ভারতীয় মৎস্যজীবীকে মুক্তি দিয়েছে ইরান

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ জানিয়েছেন, ২৫জন ভারতীয় মৎস্যজীবীকে মুক্তি দিয়েছে ইরান৷

আবনা ডেস্কঃ গতকাল বৃহস্পতিবার রাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ জানিয়েছেন, ২৫জন ভারতীয় মৎস্যজীবীকে মুক্তি দিয়েছে ইরান৷
সুষমা স্বরাজ ট্যুইট করে জানান, গত মার্চে ৫টি বাহরিনের নৌকাসহ তামিলনাড়ুর যে মৎস্যজীবীদের আটক করে রেখেছিল ইরান, সেই ২৫জনকে মুক্তি দিয়েছে দেশটি৷
তিনি সেইসঙ্গে তেহরানে ভারতীয় দূতাবাসের এই প্রয়াসের জন্য তাদের ধন্যবাদও জানান৷